সৈয়দ মামুন হোসেন, মানামা, বাহরাইন: আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে বাংলাদেশ আওয়ামীলীগ বাহরাইন। বাংলাদেশ আওয়ামী বাহরাইন শাখার সভাপতি মনজুর আহামেদের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক এম এ হাসেমের পরিচালনায় প্রধান অথিতি ছিলেন বাহরাইন বাংলাদেশ সমাজের সভাপতি জহির উদ্দিন মোহাম্মদ বাবর। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাহরাইন বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ পরিষদের সভাপতি সেলিম দরী, বাহরাইন শ্রমিকলীগের সভাপতি অভিনাশ পাল, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, আ্ওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক কামাল দেওয়ান, শ্রমিকলীগের সহ সভাপতি আবুল বাশার, শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিষ্ণুপদ দেব, মুহারক শাখার আওয়ামী লীগের সভাপতি মোজাহিদুর রহমান, দুলাল সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।