প্রবাস মেলা ডেস্ক: শিক্ষার আলো ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় মহাত্মা গান্ধী পিস অ্যাওয়ার্ড পেয়েছেন আমেরিকা প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী মোশাররফ হোসেন খান চৌধুরী। ২৯ জুন শনিবার রাজধানীর বিজয়নগরে থ্রি স্টার হোটেল অর্নেট ইন্টারন্যাশনালে আয়োজিত অনুষ্ঠানে এ পদক প্রদান করা হয়।
সংগঠনের উপদেষ্টা লায়ন মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ।

উদ্বোধক হিসাবে বক্তব্য রাখেন ভাষা সৈনিক রেজাউল করিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরাট জনকল্যান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়র চৌধুরী নেসারুল হক, জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, জেনুইন ক্যান্সার হাসপাতালের চেয়ারম্যান ডা. এম এ তাহের জামান, বিশিস্ট সমাজসেবক মো. গালিব হোসেন, আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য আলহাজ্ব মমতাজ হোসেন চৌধুরী, অধ্যক্ষ মো. আলী চৌধুরী মানিক, এডভোকেট মো. আতিকুর রহমান খান, ড. প্রীতি শর্মা, কাজী জামালউদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক প্রবাসী মোশাররফ হোসেন খান চৌধুরী নিজ জেলা কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় শিক্ষার আলো জ্বালিয়ে যাচ্ছেন। তিনি নিজ উদ্যোগে সেখানে অনেক স্কুল, কলেজ, মাদ্রাসা প্রতিষ্ঠাসহ নানা সামাজিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত রয়েছেন।