তপন দেবনাথ, লস এঞ্জেলস, যুক্তরাষ্ট্র: আগামী ২২ সেপ্টেম্বর বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস (বাফলা) ফান্ড রাইজিং ডিনার অনুষ্ঠিত হবে। ১১৪৫৫ বারব্যাংক, নর্থ হলিউডের চার্চ অব সাইন্টোলজিতে এই ফান্ড রাইজিং ডিনার অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান শুরু হবে বিকাল পাঁচটায় এবং শেষ হবে রাত সাড়ে দশটায়।
অনুষ্ঠানে বাফলা চ্যারিটির বিভিন্ন প্রকল্প, ভিডিও ক্লীপ, নাচ, গান, নৈশভোজসহ মনোমুগ্ধকর পরিবেশনা থাকবে।
উল্লেখ্য যে বাফলা চ্যরিটি ফান্ড রাইজিং অনুষ্ঠানে সংগৃহীত অর্থ বাংলাদেশ ও লস এঞ্জেলেসে আত্মমানবতার কাজে ব্যয় করা হয়। বাফলার বর্তমান সভাপতি শিপার চৌধুরী, চ্যারিটি কো-অডিনেটর জসিম আশ্রাফী, সাবেক সভাপতি ডা. আবুল হাসেম, সাবেক সভাপতি খন্দকার আলম, সাবেক সভাপতি সামসুদ্দিন মানিক, সাবেক সভাপতি মেজর ( অব:) এনামুল হামিদ, সাবেক সভাপতি নজরুল আলম ও প্রকৌশলী সালে কিবরিয়া অনুষ্ঠানে যোগদান করার জন্য প্রবাসী সকলকে আমন্ত্রণ জানিয়েছেন।