হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ২০ ডিসেম্বর, উডসাইডের কুইন্স প্যালেসে ক্যান্সারে আক্রান্ত এন্ড্রু কিশোরের জন্য নিউইয়র্কে কনসার্ট অনুষ্ঠিত হবে । স্থানীয় শিল্পীদের পাশাপাশি কনসার্টে অংশ নেবেন দেশের তারকা শিল্পীরাও। এখান থেকে প্রাপ্ত অর্থ এন্ড্রু কিশোরের চিকিৎসার জন্য তার পরিবারের হাতে তুলে দেয়া হবে ।
আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জনকারী এন্ড্রু কিশোর দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরের একটি হাসপাতালে ভর্তি আছেন। তার চিকিৎসা চালাতে প্রচুর পরিমাণে অর্থের প্রয়োজন।
”ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা, উড়েছে পাখি পথ অচেনা, নীড়েরই ঠিকানা পাবে কিনা পাখি তা নিজেই জানেনা”
আজ এই গানের মানুষটির পথ অচেনা, নীড়হারা হয়েছেন সুরের জগত হতে। তবে কঠিন দুরারোগ্য চিকিৎসার পিঞ্জর ভেঙে উড়ে আসবেন তাল লয়ের ডানায় ভর করে নিজ আসরে।
সেই দোয়া ও প্রার্থনা রইলো অফুরান। আয়োজকার সকল প্রবাসীদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।