মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি :সৌদি আরব রিয়াদ বাংলাদেশ আন্তর্জাতিক ইংলিশ স্কুল ক্যাম্পাসে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ ও রাষ্ট্রদূতের সহধর্মিণী সৈয়দা গুলে আরজু।
এ সময় উপস্থিত ছিলেন দূতাবাসের উপ মিশন প্রধান ডক্টর মোঃ নজরুল ইসলাম, ইকোনমিক মিনিস্টার ডক্টর মোঃ আবুল হাসান, স্কুল পরিচালনা কমিটির চেয়ারম্যান
ডক্টর শেখ মোহাম্মদ এহসানুল হক, ট্রেজারার ডক্টর মনজ কুমার দত্ত, ক্রিড়া ও সাংস্কৃতিক পরিচালক মোহাম্মদ মাহমুদুজ্জামান, অধ্যক্ষ বজলুর রশিদ প্রমুখ।
মেলায় স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অবিভাবকগণও উপস্থিত ছিলেন।
একই সাথে রাষ্ট্রদূত গোলাম মসীহ বাংলাদেশ আন্তর্জাতিক ইংলিশ স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন এ্যালমনি এসোসিয়েশনেরও উদ্বোধন করেন।