তপন দেবনাথ, লস এঞ্জেলস, যুক্তরাষ্ট্র: গত কয়েক বছরের ন্যায় এবারও লিটল বাংলাদেশ মুক্তি চত্বরে বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনেকটা পথমেলার আদলে সংক্ষিপ্ত এই অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের বিশেষভাবে সম্মান জানানো হয়।
লিটল বাংলাদেশের পক্ষে কমিউনিটি লিডার মমিনুল হক বাচ্চু গত কয়েক বছর ধরে এই অনুষ্ঠানের আয়োজন করে আসছেন। তাকে বিশেষভাবে সহযোগিতা করেন শামীম হোসেন, কাজী মশহুরুল হুদা, রানা মাহমুদসহ আরো অনেকে।
অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন, বেলুন উড্ডীনসহ সংক্ষিপ্ত আলোচনার আয়োজন করা হবে। সকলের জন্য উন্মুক্ত এবারের অনুষ্ঠান শুরু হবে ১৬ ডিসেম্বর সকাল ১০:৩০ মিনিটে। অনুষ্ঠানে লিটল বাংলাদেশের পক্ষে মমিনুল হক বাচ্চু সকলকে যোগদানের আমন্ত্রণ জানিয়েছেন।