মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদিআরব প্রতিনিধি:
প্রেম এসেছিল একবার নিরবে
সে হারিয়েছে নিরবে
কোন এক ফাগুন মাসে
আজও সেই স্মৃতি কেই মনে পড়ে
দিনে রাতে আন মনে —
ফাগুন এলেই কেন জানি মনের মাঝে আগুন লাগে তা বুঝতে পারিনা, শুনেছি প্রেমের আগুনে মানুষ জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, আর আমার বেলায় হয়েছে ফাগুনে প্রেম যা ভুলে যাবার নয়।
স্মৃতি সবসময় বলত চল আমরা ঘুরে আসি, আমি সময় দিতে পারতামনা, নানান কাজে ব্যস্ত থাকি বলে, এ নিয়ে সে খুব রাগ করত আমার সাথে, হঠাৎ করে ফাগুন মাসে এসে বললাম স্মৃতি চল আজ তোমাকে নিয়ে বাহিরে বেড়াতে যাব, এ কথা শুনে অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে, কিছুক্ষণ পরে বলতে লাগলো আমায় নিয়ে ঘুরতে যাবে তুমি? সত্যি বলছ? আমি বললাম সত্যিই বলছি আজ তোমায় নিয়ে বেড়াতে যাবো, তুমি ঝটপট তৈরি হয়ে নাও।
স্মৃতি সাজগোজ করে এলো দুইজন বেড়িয়ে পড়লাম- দিনটি ছিলো ফাগুন, দিন ভর দুজন মিলে ঘুরে-ফিরে বাসায় ফিরতেই স্মৃতি বলে উঠলো আজ হঠাৎ আমায় নিয়ে ঘুরতে গেলে, দুইজনে অনেক গল্প করলাম, একসাথে খাবার খেলাম অনেক ভালো লেগেছে। আজ আমি নিজেকে অনেক সুখি মনে করছি ফাগুন দিনে আমায় নিয়ে ঘুরতে গেলে- হঠাৎ করে স্মৃতি বল্ল একটি গান শুনবে? বললাম শুনাও গান শুরু করলো- আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখ, আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো, সত্যিই সেই দিনের গান আর ফাগুন মাসের কথা দুরপ্রবাসে বসেও ভুলতে পারিনি, ফাগুন আসে ফাগুন যায়, আর মনে করে দেয় স্মৃতিময় মুহূর্তগুলোর কথা। এক কথায় ফাগুনের দেয়া প্রেমের আগুনে পুড়ে মরছি।
লেখক পরিচিতি- সৌদি প্রবাসী সাংবাদিক, লেখক, নাট্যকার ও টিভি অভিনেতা।