সৈয়দ খিজির হায়াত, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র:
স্বাধীনতা তুমি
কামানের গোলায়
বিদীর্ন ভাইয়ের লাশ।
স্বাধীনতা তুমি
নীলিম আকাশে মুক্ত স্বাধীন
উড়ে যাওয়া বুনো হাঁস।
স্বাধীনতা তুমি
স্মৃতির পাতায় রক্ত মাখা ছবি
রাত জেগে বসে থাকা কত কবি।
স্বাধীনতা তুমি
একখন্ড জমি
বাঁচার তরে
বাঁচার অধিকার।
স্বাধীনতা তুমি
সোনালী স্বপন
জুঁই চামেলী ও বেলী
রক্তজবা গোলাপ টগর
হাসনাহেনা কৃষ্ণচূডার ডালে
সোনালী স্বপ্নের ঝলমল আলো
নির্মল সকাল।
স্বাধীনতা তুমি
শত্রু হননের প্রদ্বীপ্ত শপথ
তাক করা স্টেনগান
গর্জে শুধু গর্জে
শত্রু বক্ষের নিশানায় বারংবার।
স্বাধীনতা তুমি
লাল সবুজ পতাকা
বাংলার
শুধু আমারই বাংলার।