আবুল কালাম আজাদ, সিডনি, অস্ট্রেলিয়া প্রতিনিধি: ২৬ মার্চ ২০২১ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। গোটা জাতি আজ উদযাপন করবে স্বাধীনতার ৫০ বছর পূর্তি। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিনটিতে বিভিন্ন সংগঠন ভিন্ন ভিন্ন আনুষ্ঠানের আয়োজন করেছে দেশে ও প্রবাসেও।
১৯৭১ সালের মৃক্তিযুদ্ধের সময়কার শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সিডনির ল্যাকান্বায় নবধারা ফাউন্ডেশনের উদ্যোগে ‘স্বাধীনতা দিবস’ পালিত হয়। স্বাধীনতা দিবসে সংগঠনের পক্ষ থেকে দেশের লাল-সবুজ পতাকাকে শ্রদ্ধাসহ শুভেচ্ছা জানান।

নৈশভোজের পর কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি টানেন। অনুষ্ঠানের আয়োজক ছিলেন আবুল কালাম আজাদ খোকন।
বাংলাদেশে ১৯৭১ সালের ২৫ মার্চ কাল রাতে আনুষ্ঠানিকভাবে নিজেদের স্বাধীনতার সংগ্রাম শুরু করে। মূল রাষ্ট্রীয় অনুষ্ঠান পালিত হয় ঢাকার কাছে সাভারে জাতীয় স্মৃতিসৌধে।