মো: ছালাহ উদ্দিন, বার্সেলোনা, স্পেন: আওয়ামী লীগ স্পেন শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠন করায় সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমানকে অভিনন্দন জানিয়ে সভা করেছে আওয়ামী লীগ স্পেন শাখা।
স্থানীয় সময় মঙ্গলবার ১৬ জুলাই মাদ্রিদের বাঙালি অধ্যুষিত এলাকা লাভাপিয়েসের একটি রেস্তোরাঁয় এ সভা অনুষ্ঠিত হয়। সদ্য ঘোষিত আওয়ামী লীগ স্পেন শাখার আহ্বায়ক কমিটির আহ্বায়ক এস আর আই এস রবিনের সভাপতিত্বে ও সদস্য সচিব রিজভী আলমের পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় বক্তারা সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আরো বলেন, এ দুই নেতার সুযোগ্য নেতৃত্বে স্পেন আওয়ামী লীগ এখন ঐক্যবদ্ধ।
সভায় আগামী তিন মাসের মধ্যে সম্মেলন করার প্রস্তুতি নিয়েও আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে আওয়ামী লীগ স্পেন শাখার আহ্বায়ক এস আর আই এস রবিন বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নকে গতিশীল রাখতে প্রবাস থেকেও আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
প্রসঙ্গত, ২০১৩ সালের পর স্পেন আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রুপিংয়ের কারণে নতুন করে আর সম্মেলন হয়নি। গত ১০ জুলাই সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম ও মুজিবুর রহমান স্পেনে নেতাকর্মীদের সাথে দীর্ঘ আলোচনা ও মতামত নিয়ে ২৬ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করেন। এর মাধ্যমে স্পেন আওয়ামী লীগের নেতাদের মধ্যকার দীর্ঘ দিনের গ্রুপিংয়ের অবসান হয়েছে বলে তৃণমূলের নেতাকর্মীরা প্রতিক্রিয়া জানিয়েছেন।