‘ফিল ইট রিল ইট’ গানের সঙ্গে রচনার এই নাচ নিমেষে নেট দুনিয়ায় ভাইরাল।
প্রবাস মেলা ডেস্ক: পরনে সাদা জিন্স, উপরে ক্রপ টপ। মাঝ দরিয়ায় স্টিমারে উঠে জমিয়ে নাচলেন রচনা বন্দ্যোপাধ্যায় (Rachna Banerjee)। শুক্রবার নিজের ইনস্টাগ্রামে এমনই একটি ভিডিয়ো পোস্ট করেছেন অভিনেত্রী। ‘ফিল ইট রিল ইট’ গানের সঙ্গে রচনার এই নাচ নিমেষে নেট দুনিয়ায় ভাইরাল।
সোশ্যাল মিডিয়াতে রচনা (Rachna Banerjee) অবশ্য বেশ অ্যক্টিভ, দুর্গাপুজো, লক্ষ্মীপুজো উদযাপন কিংবা জন্মদিনের পার্টি, মজা সব ছবি ও ভিডিয়োও অভিনেত্রীকে ইনস্টাগ্রামে পোস্ট করতে দেখা যায়। কিছুদিন আগেই অভিনেত্রীর পোস্ট করা তাঁর জন্মদিনের থিম পার্টির ছবি ভাইরাল হয়েছিল। যেখানে ‘চামেলি’র সাজে দেখা গিয়েছিল রচনাকে (Rachna Banerjee)।
তথ্য: zeenews.india.com