মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরব জেদ্দা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অভিভাবকদের সংগঠন গার্ডিয়ান ফোরামের সহ সাধারন সম্পাদক, মক্কার হোটেল ব্যবসায়ী নাজলার কমিউনিটি ব্যাক্তিত্ব মো: বেলাল (৫০) মারা গেছেন।
মৃত বেলালের বন্ধু মো: ইদ্রিস বলেন, ৭ সেপ্টেম্বর ২০২২ সকালে বাংলাদেশে হার্ট অ্যাটাক করে মারা যান তিনি। মৃত্যুকালে ৩ কন্যা সন্তান, স্ত্রী রেখে গেছেন। প্রায় ৩২ বছর ধরে প্রবাসে বসবাস করছেন। মৃত বেলাল প্রবাস থেকে দেশে ছুটি গিয়েছিল। তার দেশের বাড়ি কুমিল্লা কচুয়ায়।