মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: ১৮ অক্টোবর ২০২৩ সৌদি প্রবাসীদের জন্য জাতীয় পরিচয়পত্র সেবা চালুর লক্ষ্যে দূতাবাসে প্রশিক্ষণ কর্মসূচী শুরু হয়েছে।
রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের মিশন উপ প্রধান মোঃ আবুল হাসান মৃধা এ প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন। এসময় দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ নির্বাচন কমিশনের একটি দল এ প্রশিক্ষণ কর্মসুচী পরিচালনা করেন।

চলতি মাসেই সৌদি আরব প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র সেবা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হবে বলে তিনি জানান । রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস ও জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যূলেট থেকে এ সেবা প্রদান করা হবে। প্রবাসে বসেই যেনো প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা বাংলাদেশীরা জাতিয় পরিচয় পত্র গ্রহন করতে পারেন সেই লক্ষ্যেই এই প্রশিক্ষণ শুরু হয়েছে।