মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: বাংলাদেশের দুটি প্রতিষ্ঠান, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং এ ওয়ান কম্পোজিট লেদারওয়্যার (প্রাইভেট) লিমিটেড, জেদ্দা, সৌদি আরবে আয়োজিত World Trade Expoতে অংশগ্রহণ করেছে। Icon International for Exhibition & Conference আয়োজিত এই এক্সপো চলবে ১০-১২ তারিখ পর্যন্ত Jeddah Center for Exhibitions & Events – এ অনুষ্ঠিত হচ্ছে।
এক্সপোতে উপস্থিত ছিলেন জেদ্দার কনসাল জেনারেল মিয়া মো: মাইনুল কবির, কমার্শিয়াল কাউন্সেলর সৈয়দা নাহিদা হাবিবা, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পিএলসি শাখার চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ, Icon International for Conference এর CEO Mr. Waleed Waked (ওয়ালিদ ওয়াকেদ), HMS Leather এর স্বত্বাধিকারী হাজি মো: শাহজাহান উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রদর্শনী চলবে। কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা বলেন, এই অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর জন্য তাদের পণ্য ও পরিষেবা বিশ্বব্যাপী প্রদর্শন করার এবং সৌদি আরবের বাজারে সম্ভাব্য ব্যবসায়িক সহযোগিতা অন্বেষণের সুযোগ সৃষ্টি করবে