ক ম জামাল উদ্দীন, জেদ্দা সৌআরব প্রতিনিধি: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু পরিষদ আছির প্রদেশ সৌদি আরব কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সংগঠনের কার্যালয়ে এস এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আজাদ রহমানের সঞ্চালনায় এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১০ জানুয়ারি ২০২২ সৌদির খামিস মুশাইতস্থ অস্থায়ী কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ওয়াহেদ আলী। সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও সৌদি জার্মান হাসপাতালের সাপোর্ট সার্ভিসেস ম্যানেজার আবু বকর কামাল। বিশেষ অথিতি ছিলেন যথাক্রমে উপদেষ্টা আব্দুল মুকিত চৌধুরী শেলু, উপদেষ্টা সফিউল আলম, সহ সভাপতি ফারুক রহমান, সহ সভাপতি আব্দুল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, মাহাইল বঙ্গবন্ধু পরিষদ সভাপতি মোহাম্মদ সেলিম, মোহাম্মদ মহিউদ্দিন।
প্রধান বক্তার বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক আশরাফ চৌধুরী। সম্পাদক মন্ডলীর সদস্যের মধ্যে বক্তব্য রাখেন যথাক্রমে নেজামুল ইসলাম, মোহাম্মদ মোস্তাক, মোহাম্মদ নাছির উদ্দিন, আব্দুল কুদ্দুস, মোহাম্মদ দিদার, আমান উল্লাহ, মোহাম্মদ পেয়ারু, রহমত উল্লাহ, মোহাম্মদ ফয়েজ, হারাধন শীল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করেন ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ইউসুফ। সভায় বক্তারা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের গুরুত্ব তাৎপর্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং প্রবাসে দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।