ক.ম জামাল উদ্দীন, জেদ্দা, সৌদিআরব প্রতিনিধি: বাংলার কোটি মানুষের নয়নমনি, মানবতার মা, মুকুটমনি, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন উপলক্ষে আলোচনা সভা করেছেন বঙ্গবন্ধু পরিষদ আছির প্রদেশ কেন্দ্রীয় কমিটি, সৌদি আরব।
৩০ সেপ্টেম্বর ২০২১ সৌদির খামিস মুশাইতস্থ স্থানীয় একটু হোটেলে অনুষ্ঠিত এ সভায় ভারপ্রাপ্ত সভাপতি এস, এম, জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহিম ফারুক মাহমুদির সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভয় প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্ঠা আবু বকর কামাল।

মো: আজমের সুললিত কন্ঠে পবিত্র কোরান তেলোওয়াত ও কেক কাটার মাধ্যমে সভার সূচনা হয়। বিশেষ অতিথি ছিলেন আনোয়ার মোস্তাক, ফারুক রহমান, মো: নাছির উদ্দিন। প্রধান বক্তা ছিলেন আশরাফ চৌধুরী।
বক্তব্য দেন মো: ওয়াহেদ আলী, তোজাম উদ্দিন, মোস্তাক আহমেদ পেকুয়া, হারাধন শীল প্রমুখ।
বক্তাগণ বাংলাদেশের উন্নয়নে জননেত্রী শেখ হাসিনার অবদানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ও তাঁর শতায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া মাহফিল ও ভোজসভার মাধ্যমে আনন্দঘন সভার সমাপ্তি হয়। শুভজন্মদিন হে মুকুটমনি শেখ হাসিনা।