প্রবাস মেলা ডেস্ক: মালয়েশিয়ার ডিটেনশন ক্যাম্পে বাংলাদেশিসহ ১০৫ জন বিদেশি মারা গেছেন। মালয়েশিয়ার অভিবাসন বিভাগের তথ্যানুযায়ী, ২০২০ সাল থেকে ২৩ আগস্ট পর্যন্ত ইমিগ্রেশন ডিটেনশন সেন্টার, পুলিশ হেফাজত ও কারাগারে বন্দি অবস্থায় ১০৫ জন বিদেশির মৃত্যু হয়। সম্প্রতি সংসদে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি হামজা জয়নুদ্দিন এ তথ্য জানান।
মৃত্যুর দিক থেকে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইন্দোনেশিয়ার নাগরিকদের। এরপরে রয়েছে ভারত, মিয়ানমার, পাকিস্তান, কম্বোডিয়া, কানাডা, নাইজেরিয়া ও ভিয়েতনামের নাগরিকরা। এদের মধ্যে তিনজন বাংলাদেশিও রয়েছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ আগস্ট পর্যন্ত ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে ৬৫ জন বন্দির মৃত্যু হয়।
এর মধ্যে ২০ জন ফিলিপিনো, দুইজন ভারতীয়, দুইজন ভিয়েতনামি ও বতসোয়ানা, ইন্দোনেশিয়া, ইরান ও মিয়ানমারের একজন করে মারা গেছেন।