ক. ম. জামাল উদ্দীন, জেদ্দা, সৌদি আরব প্রতিনিধি:
সৌদি আরবে গত ২৪ ঘন্টায় মহামারী করোনা ভাইরাসে নতুন আক্রান্ত হয়েছে ৩,৭১৭। সর্বমোট আক্রান্তের সংখ্যা ১১২,২৮৮ জন, আজকের মৃত্যুর সংখ্যা ৩৬ জন।
সর্বমোট মৃত্যুর সংখ্যা ৮১৯ জন, আজকের সুস্থ হয়েছে ১,৬১৫ জন, সর্বমোট সুস্থ হয়েছে ৭৭,৯৫৪ জন। সূত্র : সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়।
সূত্রে আরো জানা যায়, আক্রান্তের দিক দিয়ে দেশটির রাজধানী রিয়াদে একদিনে সর্বোচ্চ আক্রান্ত ১৩১৭ জন, ২য় স্থানে আছে বন্দর নগরী জেদ্দায় ৪৬০ জন। এছাড়া আল হুফোফে ১৯৪ জর, দাম্মামে ১৮৯ জন, আল ক্বাতিপে ১৫৭ জন, মক্কা মুকাররমায় ১৪০ জন, মদিনা মুনাওয়ারায় ১২৭ জন, তায়েফ ১২৭ জন, আল খোবার ১০৩ জন, আদ দিরিয়াহ ৬৩ জন, আল মুজহামিয়া ৫৫ জন, জাহারান ৫২ জন, আবহা ৫০ জন, আল মুমবারজ ৪৭, হায়েল ৪২ জন, আল জুবাইল ৪১ জন, ওয়াদি আল দাওসির ৩৪, আল উয়ুন ৩৩, সাফওয়া ৩৩ জন, বুরাইদা ৩১ জন, আল খারাজ ২৮ জন, ইয়ানবু ২৪ জন। দেশটির আরো কিছু অঞ্চলে কয়েক জন করে নতুন আক্রান্তের খবর পাওয়া গেছে।

দেশটিতে বর্তমান চিকিৎসাধীন অবস্থায় আছেন ভাইরাসটি আক্রান্ত হওয়া ৩৩ ৫১৫ জন। তৎমধ্যে আশংকা জনক অবস্থা আছে ১৬৯৩ জন। দেশটিতে করোানা ভাইরাস জনিত কারণে মৃত্যুর সংখ্যা বাড়ছে, এর কারণ হিসাবে দেশটির স্বাস্থ্য মন্ত্রী ডা. আল-আবদেল আলী বলেন,
জনসাধারণের প্রতিরোধমূলক ব্যবস্থা অবহেলা করার কারণে মৃত্যুর হার বাড়ছে। তিনি আরও বলেছেন, তাঁর দেশের নাগরিক ও অভিবাসীদের সামাজিক দূরত্ব বাজয় রাখা এবং স্বাস্থ্য বিধি মানা ও সতর্কতামূলক ব্যবস্থা অনুসরণ করার জরুরী।
গত ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। ইতোমধ্যে দুই শতাধিক দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এ ভাইরাস। আক্রান্ত হয়েছেন ৭২ লাখে ৫৭ বেশি মানুষ, প্রাণ হারিয়েছেন ৪ লাখ ১১ হাজারের ও বেশী মানুষ। আর সুস্থ হয়ে উঠেছেন ৩৩ লাখ ৮৭ হাজার করোনা রোগী।