মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরবের হাফার আল বাতেন সিটিতে হাফার আল বাতেন বাংলাদেশি কমিউনিটি ফুটবল ফোরাম এর উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে । খেলায় স্থানীয় প্রবাসী বাংলাদেশি নয়টি দল অংশগ্রহণ করে।
দ্বিতীয় সেমিফাইনালে হাফার আল বাতেন বার্সেলোনার ফ্যান ক্লাব বনাম আল ইয়ামামা ক্লাবের মধ্যকার খেলায় আল ইয়ামামা ক্লাব ৩-১ গোলে জয়লাভ করে ।

খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সৌদি আরব রিয়াদ বাংলাদেশ দূতাবাসের শ্রম প্রথম সচিব মোঃ আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রিয়াদ দূতাবাসের আইন সহকারী মামুনুর রশীদ, হাফার আল বাতেন বাংলাদেশী কমিউনিটি ব্যক্তিত্ব আবুল খায়ের, ইয়াছিন গাজী, আলী আজগর, আব্দুল কাদের, শহিদুল ইসলাম প্রমূখ।
উল্লেখ্য, আগামী ১ আগস্ট বৃহস্পতিবার রাতে ফাইনাল খেলা হওয়ার কথা রয়েছে।