মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদিআরব প্রতিনিধি: সম্প্রতি রিয়াদ বাংলাদেশ দূতাবাস ও বাথা প্রবাসী সেবা কেন্দ্র-A2i এর উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। রিয়াদ দূতাবাস একাদশ ৭-২ গোলে প্রবাসী সেবা কেন্দ্রকে পরাজিত করে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রিয়াদ দূতাবাসের মিশন উপ- প্রধান ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম।
এ সময় দূতাবাসের ইকনোমিক মিনিস্টার ডক্টর মোহাম্মাদ আবুল হাসান, পাসপোর্ট উইংয়ের প্রধান অফিসার কাজী নুরুল ইসলাম, শ্রম কাউন্সেলর মোঃ মেহেদী হাসান, প্রথম সচিব মোহাম্মদ বশির, প্রেস উইংয়ের প্রথম সচিব মোহাম্মদ ফখরুল ইসলাম, রিয়াদ বাথা প্রবাসী সেবা কেন্দ্রের প্রধান উদ্যোক্তা মোহাম্মদ মনিরুল ইসলাম, জেনারেল ম্যানেজার আবদুল্লাহ আল হারুন, মার্কেটিং ডিরেক্টর সাংবাদিক ও নাট্যকার মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, শাখা ব্যবস্থাপক আবুল কালাম আজাদ লিটন, ঢাকা মেডিকেল সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর আব্দুল্লাহ আল মামুন, সহ দূতাবাস ও প্রবাসী সেবা কেন্দ্রের সকল কর্মকর্তাবৃন্দ ও তাদের পরিবার পরিজন উপস্থিত ছিলেন।
রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দূতাবাস ও মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরের “এটুআই” প্রকল্পের অধীনস্থ প্রবাসীদের পাসপোর্ট সেবাদানকারী সহযোগী রিয়াদ বাথা প্রবাসী সেবা কেন্দ্রে প্রতিষ্ঠানের কর্মরতদের মধ্যকার কাজের গতি সঞ্চালনার জন্য ও প্রবাসী ভ্রাতৃত্বের সম্প্রীতির মেলবন্ধন সৃষ্টির জন্য দুই প্রতিষ্ঠানের মধ্যে খেলাধুলা সহ বিভিন্ন পর্যায়ে সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয়ে থাকে। প্রীতি ফুটবল ম্যাচটি ঘিরে দুই পরিবারের সদস্যদের শিশু ও মহিলাদের নিয়ে বিভিন্ন খেলাধুলার আয়োজন হয় ও প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।