মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরব রিয়াদ শেপা সানাইয়া ঢাকা দোহার আওয়ামী পরিবারের উদ্যোগে ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগ ও ফরিদপুর সদরপুর নারিকেল বাড়িয়া ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন সৌদি আরব রিয়াদে শুভাগমণ উপলক্ষ্যে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে গণসংবর্ধনা দিয়েছে।

রিয়াদ ঢাকা মেডিকেল সেন্টারের ডাইরেক্টর নজরুল ইসলাম খানের সভাপতিত্বে শেখ ফারুক মাহমুদ এর সঞ্চালানয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়াদ আওয়ামী পরিষদের যুগ্ম সম্পাদক এম এ জলিল রাজা, সেফা শাখা আওয়ামী পরিষদের সভাপতি আকরাম ফকির। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গাজী সাঈদুর রহমান, ফরহাদ মোল্লা।
আমির তালুকদার অতিথিদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেন প্রবাসী দোহার আওয়ামীপরিবার।