কামাল পারভেজ অভি, মক্কা, সৌদিআরব প্রতিনিধি: নানা আয়োজনের মধ্য দিয়ে সৌদিআরবের রাজধানী রিয়াদে এনটিভির নিয়মিত আয়োজন প্রবাস বিনোদন পর্ব-১১অনুষ্ঠিত হয়েছে। ১৩ সেপ্টেম্বর শুক্রবার রিয়াদের এক্সিট ১৮নং এ আল এনাবিয়া কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সৌদিআরব এনটিভি দর্শক ফোরাম ও এনটিভি সাংস্কৃতিক ফোরামের যৌথ আয়োজেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনটিভি সাংস্কৃতিক ফোরামের প্রধান সমন্বয়ক আমেনা জাহান তিথি ও এনটিভি সাংস্কৃতিক ফোরামের সাধারণ সম্পাদক নারী নেত্রী এলমিস ফাতেমা চৌধুরী।

এ্যাপলোর সঞ্চালনায় শুরু হওয়া আনন্দ ঘন সাংস্কৃতিক আয়োজনের আলোচনা পর্বে শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন হাফেজ মো: মোক্তার হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৌদিআরব এনটিভি দর্শক ফোরাম সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী অধ্যপক আ ক ম রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অনুষ্ঠানের প্রধান স্পন্সর রিয়াদ ঢাকা মেডিকেল সেন্টারের এমডি আবদুল্লাহ আল মামুন, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ তাজুল ইসলাম গাজী, ব্যবসায়ী বশির সরকার, ব্যবসায়ী আবুল বাশার, ব্যবসায়ী ও রাজনীতিবিদ বাবুল মৃধা, ইঞ্জিনিয়ার মজনুর রহমান, প্রবীন প্রবাসী ওয়াজেদ হোসেন, ব্যবসায়ী মোস্তফা মুন্সি, ডা: আবদুল গাফফার জোর্য়াদার সানি, ডা: রাবিয়া সুলতানা রিমী।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সার্বিক আয়োজক বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের (বাপ্রসাফ) সভাপতি ও এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান। এর পর পরেই সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সাংস্কৃৃতিক পর্ব সূচনা করা হয়৷

এ সময় মঞ্চে ছিলেন এনটিভি সাংস্কৃতিক ফোরাম সভাপতি জুলিয়া ইসলাম লিপ্সি, সহ:সভাপতি, নিলোফার আখি, আলপনা ইয়াসমিন পলি, সাংগঠনিক সম্পাদক নিলোফার আলী রুপা, রিনা কিরন, সাংস্কৃতিক সংগঠক বিপ্লব দেওয়ান, আবদুস সালাম কিরন, সাংস্কৃতিক সংগঠন কলতান একাডেমির চেয়ারম্যান মমতাজুল আলম তাজ, জামশেদ রানা, শাহ ইমরান।
অনুষ্ঠানে এনটিভি প্রবাস বিনোদন কে শুভেচ্ছা জানিয়ে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন সাংবাদিক ফোরাম নেতা সাংবাদিক ফকির আল আমিন, সাংবাদিক রোস্তম খান, মাসুদ রানা ও সোহেল আরমান। নাচ গান কবিতা কৌতুক পরিবেশন করে পুরো আয়োজন কে প্রাণবন্ত করে রাখেন প্রবাসের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান ফিরোজ পুর, জাভেদ, রফিক মন্ডল নাশরা কিরন।
আনন্দ ঘন অনুষঠানে নৃত্য পরিবেশন করেন এনটিভি সাংস্কৃতিক ফোরামের নিজস্ব নৃত্য শিল্পী মামুন, ওয়াফা, রোজানা ও নাশরা।
অংশগ্রহণকারী প্রবাসীরা প্রবাসে এমন আয়োজন আগামীতেও অব্যহত থাকবে বলে আশা করেন। তারা বলেন, দেশ কিংবা প্রবাস সব জায়গায় এনটিভি জন কল্যান ভূমিকা সত্যিই অতুলনীয়। এনটিভি এগিয়ে যাচেছ এগিয়ে যাবেই,, এনটিভির অগ্রযাত্রায় দেশ বাসী ও প্রবাসীরা আছে এনটিভির সাথে।