প্রবাস মেলা ডেস্ক: সুনামগঞ্জের জেলা পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদকে প্রবাস মেলা’র সৌজন্য কপি উপহার দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) এক সৌজন্য সাক্ষাতে প্রবাস মেলা’র সৌজন্য কপি তুলে দেন মাহবুবুর রহমান পীর।
এসময় মাহবুবুর রহমান পীর প্রবাস মেলা’র গুরুত্ব ও এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, “প্রবাসীদের জীবনের নানা দিক ও অভিজ্ঞতা তুলে ধরতে এই পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।” জেলা পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ প্রবাস মেলা’র এই প্রয়াসকে সাধুবাদ জানান এবং এর সফলতা কামনা করেন।
উল্লেখ্য, প্রবাস মেলা বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সুখ-দু:খ, হাসি-কান্না, সাফল্য-ব্যর্থতা ও তাদের নানা উদ্যোগকে তুলে ধরতে গত ১১ বছর থেকে নানা প্রতিকূলতাকে পাশ কাটিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।