প্রেস রিলিজ: ১ নভেম্বর ২০১৯ শুক্রবার বিকেলে রাজধানীর পিলখানায় শপিং মল সীমান্ত সম্ভারে দুবাইভিত্তিক বিশ্বের সবচেয়ে বড় সুগন্ধি উৎপাদন এবং বিপণনকারী কোম্পানি আল হারামইন পারফিউমস এর বিক্রয় ও প্রদর্শণী কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশে আল হারামইনের এটি ৫ম শো রুম।
উদ্বোধনী অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের মান্যবর ডেপুটি প্রধান মিশন আব্দুল্লা আলী আল মৌদী, আল হারামাইন পারফিউম এলএলসি এর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ অলিউর রহমান (সিআইপি), আল হারামাইন পারফিউম এলএলসি এর পরিচালক মোহাম্মদ আশফাকুর রহমান, আল হারামাইন পারফিউম (প্রাইভেট) লিঃ এর নির্বাহী পরিচালক সৈয়দ সাব্বির আহমেদ, এনআরবি ব্যাংক লিমিটেড এর ভাইস চেয়ারম্যান তাতেয়ামা কবির, এনআরবি ব্যাংক লিমিটেড এর পরিচালক মোহাম্মদ জাহেদ ইকবাল সহ এনআরবি এবং আল হারামাইন গ্রুপের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ দিন মধ্যপ্রাচ্যের ওমান ও বাহরাইনেও আল হারামাইনের শো রুম উদ্বোধন হয়েছে।
উল্লেখ্য, আল হারামাইন পারফিউম গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান এবং ম্যানেজিং ডাইরেক্টর আলহাজ মোহাম্মদ মাহতাবুর রহমান (নাসির)। তিনি এনআরবি ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান, দুবাই বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিষ্ঠাতা সভাপতি। মাহতাবুর রহমান নাসির পারফিউম ব্যবসায় বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় ব্যবসায়ী। ব্যবসায়ের মূল কেন্দ্র সংযুক্ত আরব আমিরাত হলেও বর্তমানে এটি বিশ্বের ৮৬ টি দেশে বিক্রয় ও রপ্তানি করছে।