মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরব রিয়াদে সিলেট কুলাউড়া প্রবাসী পরিষদের ঈদ পুনর্মিলনী স্থানীয় কমিউনিটি সেন্টারে জাঁকজমক ভাবে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি খালেদ শাহাবুদ্দীন এর সভাপতিত্বে – সাধারণ সম্পাদক শেখ ফয়েজ আহমদ ও সাংগঠনিক সম্পাদক শাকিল রশীদ চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সৌদি আরব রিয়াদ শহরের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ, স্থানীয় গণমাধ্যম কর্মীরা সহ কুলাউড়ার প্রবাসীরা উপস্থিত ছিলেন। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
উদ্বোধনী বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আবুল কালাম। বক্তব্য রাখেন আলী আনফর, ফারুক রশীদ চৌধুরী হেলাল আহমদ, উজ্বল আহমদ, সিলেট বিভাগ প্রবাসী পরিষদের সভাপতি ইব্রাহিম আলী, গ্রীন ক্রিসেন্ট সোসাইটির রিয়াদ শাখার সভাপতি আব্দুল আজিজ মাসুক, রিয়াদ বাংলাদেশ থিয়েটারের সভাপতি মসীহ সিরাজ, নাশিদ ব্রান্ডের পরিচালক আরিফ রাব্বানী, আন্জুমানে আল ইসলাহ রিয়াদ শাখার সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান।
অনুষ্ঠানে বিভিন্নধরনের খেলাধুলায় অংশ নেয়া বিজয়ীদের মধ্যে আকর্ষণীয় পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল এই অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ।
কুলাউড়া প্রবাসী পরিষদের পক্ষ থেকে অনুষ্ঠানে আগত সবাইকে অসংখ্য ধন্যবাদ জানান।