জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: ঈদ পুনর্মিলন ও বৈশাখী উৎসব ধর্মীয় এবং নাগরিক জীবনের একটি সেতুবন্ধ। দেশে কিংবা প্রবাসে। বাঙালি জাতিকে একত্রীকরণ ও জাতীয়তাবোধে ধর্ম, বর্ণ সব পরিচয়ের ঊর্ধ্বে উঠে সম্প্রতি প্রবাসের পূর্ব লন্ডন বার্কিং এর রিপ্পল সেন্টারে হয়ে গেলো স্বপ্নীলের ঈদ পুনর্মিলন ও ১লা বৈশাখ।
সংগঠনের সভাপতি শাহনাজ সুমির সভাপতিত্বে এবং সার্বিক তত্তাবধানে শামিমা মিতার পরিচালনায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এতে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি: মঈন কাদরী- বার্কিং অ্যান্ড ডেগেনহামের মেয়র, আই অন টিভির সিইও আতাউল্লাহ ফারুক, রহিমা রহমান, কাউন্সিলর স্পিকার লন্ডন বরো অফ নিউহ্যাম, জোসনা ইসলাম- রেডব্রিজের লন্ডন বরোর সাবেক মেয়র, কাউন্সিলর মমতাজ খান, কাউন্সিলর- ফয়জুর রহমান, কাউন্সিলর সামস ইসলাম, কাউন্সিলর লুৎফা রহমান সুনামগঞ্জ জেলা ওয়েল ফেয়ার এর চেয়ার ম্যান সালোয়ার হোসেন, স্বপ্নীল এর উপদেষ্টা সোহেল আহমেদ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেত্রীবৃন্দ।
অনুষ্ঠানে শাড়ি, পোশাক, গহনা এবং নানা রকমের দেশীয় খাবারের ষ্টলে ছিল মনোমুগ্ধ পরিবেশ। নতুন প্রজন্মের মোহনা, ইলভা, মৃদুল, জয়, মুকুল জয় এবং শেনিজের নৃত্য পরিবেশন ছাড়াও শাহনাজ সুমি, মনজুরী মন্ডল, জিনাত শফিক, শিপু, মিষ্টি, স্নিগ্ধা, সঞ্চিতা, বর্ষার গানের আমেজে সত্যি এক আনন্দঘন পরিবেশে যেনো বাঙ্গালিয়ানায় পুরোটাই বাংঙ্গালীর এক মহা মিলনমেলায় পরিণত হয়।