আবুল কালাম আজাদ খোকন, সিডনি, অস্ট্রেলিয়া প্রতিনিধি: করোনা পরিস্থিতিতে সিডনিতে কর্মহীন বা ছাত্র/ছাত্রীদের খাদ্য বিতরণ করেছেন ‘ফুড শেয়ারিং’ নামে সামাজিক সংগঠনটি। আব্দুল্লাহ আল নোমান শামীমের তত্ত্বাবধানে সিডনির বাঙালী অধ্যুষিত এলাকা লাকেম্বায় নার্গিস রেস্টুরেন্টে এই কর্মসূচী নিরলস ভাবে পরিচালিত হচ্ছে। গত ৫ই এপ্রিল, ২০২০ থেকে ফুড শেয়ারিং শুরু হয়েছে যা আগামী দেড় মাস পর্যন্ত কার্যক্রম চলবে। প্রত্যহ দুপুরের ও রাতের জন্য খাবার বিতরণ চলছে। প্রতিদিন আনুমানিক ১৫০টি বক্স বিতরণ করা হচ্ছে এবং যা নাকি ২৬ দিন পার করেছেন। বিপদগ্রস্থদের সহযোগীতা চালিয়ে যাওয়ার জন্য কমিউনিটি থেকে নিত্য প্রয়োজনীয় গ্রোসারীজসহ অর্থ সহায়তা পেয়েছেন সংগঠনটি। ফুড শেয়ারিং এ অন্যান্য সহযোগীরা হলেন সালমিন সুলতানা তানহা, মহিউদ্দিন, চমন রহমান, নাহিয়ান, আলী আশরাফ হিমেল, আমিনুল ইসলাম রুবেলও আশিকুর রহমান প্রমুখ।