আবুল কালাম আজাদ খোকন, সিডনি, অস্ট্রেলিয়া প্রতিনিধি: সম্প্রতি অস্ট্রেলিয়ার সিডনিতে তরুণ রাজনীতিবিদ ড. সাবরিন ফারুকি উর্শীর হাতে ‘প্রবাস মেলা’র সৌজন্য কপি তুলে দেন পত্রিকার অস্ট্রেলিয়া সিডনি প্রতিনিধি সাংবাদিক এবং বিশিষ্ট কমিউনিটি নেতা মো: আবুল কালাম আজাদ খোকন।
উর্শী গত ২৩ মার্চ অনুষ্ঠেয় অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্য সংসদ নির্বাচনে লেবার পার্টির প্রার্থী হিসেবে আইন পরিষদের একটি আসনে লড়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজীতে অনার্স এবং ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস থেকে মাস্টার্স (ল্যাংগুয়েজ ও টিচিং) সম্পন্ন করেছেন। এছাড়াও উর্শী ২০১০ সালে ইউনিভার্সিটি অব সিডনি থেকে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন।
উর্শী ইউনিভার্সিটি অব সিডনিতে তিন বৎসর শিক্ষকতা করেছেন। ফেডারেল সরকারের ব্যুরো পরিসংখ্যানে তিন বৎসর এবং ফেয়ার ওয়ার্ক কমিশনে পাঁচ বৎসর চাকুরি করেন। এছাড়াও উর্শী স্বেচ্ছাসেবক সংগঠন শক্তি (এনএসডব্লিউ) এর চেয়ারপারসন হিসেবে কাজ করছেন। সিডনিতে তিনি ১৫ বৎসর যাবৎ বসবাস করছেন।
প্রবাস মেলা পেয়ে সাবরিন ফারুকি উর্শী বলেন, আমি প্রবাস মেলা পত্রিকার কলাকুশীলদের ধন্যবাদ জানাচ্ছি, পত্রিকাটি আমার নির্বাচনী সংবাদ প্রচার করে আমাকে অনেক সাপোর্ট দিয়েছে। তিনি প্রবাসীদের অগ্রযাত্রায় পত্রিকাটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।