আবুল কালাম আজাদ খোকন, সিডনি, অস্ট্রেলিয়া প্রতিনিধি: ১৩ সেপ্টেম্বর শুক্রবার সিডনির লাকেম্বার গ্রামীন রেস্টুরেন্টে জাসদ জননেতা শহীদুল ইসলামের সাথে সাংবাদিকদের একটি প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জাসদের নেতাকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানটির পরিচালনা করেন অস্ট্রেলিয়া যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অপু সারোয়ার এবং সার্বিক পৃষ্ঠপোষকতায় ছিলেন সোলার ওয়ার্ল্ডের কর্ণধার এনামুল হক।
শহীদুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা, বাংলাদশের জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ স্থায়ী কমিটির সদস্য, জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি। তিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক।
প্রধান অতিথি ও বিশেষ অতিথির বক্তব্যের পরে স্বাধীন কন্ঠ ও দিনলিপি পত্রিকার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উক্তর দেন শহীদুল ইসলাম। আলোচনা অনুষ্ঠানের বিষয়বস্তু ছিলো জাতীয় উন্নয়নে ১৪ দলের ভূমিকা।
সাংবাদিকের করা বিভিন্ন প্রশ্নের জবাবে শহীদুল ইসলাম, ১৪ দলের মূল আদর্শ, বর্তমান সরকারের বিচক্ষণতা ও রাজনৈতিক কৌশল, জাসদের ভাঙন ইত্যাদি বিষয় নিয়ে কথা বলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী আপেল মাহমুদ, অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক, আওয়ামীলীগ নেতা গামা আবদুল কাদির, অপু সারোয়ার ও দিদার হোসেন প্রমুখ।