প্রবাস মেলা ডেস্ক: জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহির ফেসবুক খুললেই একটা সময় স্বামীর সঙ্গে স্থিরচিত্র ও নানা আহ্লাদী ক্যাপশন চোখে পড়তো। কিন্তু সম্প্রতি মাহি নিজেই ঘোষণা দিয়েছিলেন যে তাদের বিচ্ছেদ হয়েছে।
গণমাধ্যমে মাহি জানান, দুই বছর আগেই তাদের বিচ্ছেদ হয়েছে। তবে মাহির স্বামী মাহমুদ পারভেজ অপু জানিয়েছিলেন, আইনি প্রক্রিয়া এখনো শুরু হয়নি। আপাতত মাহি-অপু আলাদাই থাকছেন। এরই মধ্যে হঠাৎ ফেসবুকে সাবেক স্বামীসহ নিজের একটি ছবি পোস্ট করেছেন মাহি।

ক্যাপশনে লিখেছেন, তুমি না থাকার শোক অন্য কাউকে নিয়ে ভাবতে দেয় না।।।
আমিতো তোমার দিকেই চেয়ে থাকি, চোখতো অন্যদিকে যায় না।
প্রসঙ্গত, ২০১৬ সালের ২৫ মে অপুর গলায় বিয়ের মালা দেন মাহি। এদিকে ২০ জুন ২০২১, রবিবার সকাল থেকেই গুঞ্জন শুরু হয়েছে একজন রাজনীতিবিদের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন মাহি। যদিও বিষয়টির সত্যতা জানা যায়নি।