জাহাঙ্গীর আলম সিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধিঃ বীর মুক্তিযোদ্ধা আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামী, শরিয়তপুর ২ নড়িয়া সখিপুর থেকে ছয় বার নির্বাচিত সংসদ সদস্য সাবেক ডেপুটি ইস্পিকার জাতীয় বীর কর্ণেল (অব:) শওকত আলী সাহেব ঢাকার সি এম এইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৬ নভেম্বর, ২০২০ সকাল ৯.৩০ মি: এ ইন্তেকাল করেছেন- (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৪ বছর।
দেশ ও প্রবাসের সর্বস্তরের মানুষের মত শোক সন্তপ্ত পরিবারের প্রতি শরিয়তপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে এবং গৌরব ৭১ ইউকে’র পক্ষ থেকে শ্রদ্ধা ও সহানুভূতি প্রকাশ এবং আল্লাহর কাছে বেহেস্তের সর্বোচ্চ আসন দান কামনা করা হয়। ১৭ নভেম্বর, ২০২০ বাদ যোহর নড়িয়া বি এল স্কুল মাঠে জানাজা শেষে নড়িয়ায় তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।