প্রবাস মেলা ডেস্ক: রাইটার্স ক্যাপিটাল ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন বিশ্বের নামকরা একটি সাহিত্য সংস্থা। এ সংস্থার উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে ৪র্থ সাহিত্য সম্মেলন প্যানারমা ইন্টারন্যাশনাল লিটারেচার ফেস্টিভাল-২০২৩। ২০২৩ এর জানুয়ারি মাসে সম্মেলনটি স্পেন এ উদযাপিত হতে যাচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আয়োজকরা জানিয়েছে বিশ্বের ৭৬টি দেশ থেকে বিভিন্ন ভাষাভাষী কবি, লেখক ও সাহিত্যিকদের মিলনমেলায় মুখরিত হয়ে উঠবে এ সম্মেলন। এবারের এ সম্মেলনটি উৎসর্গ করা হবে মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেয়া ও সাংস্কৃতিক বিনিময়ে সহায়তা করার আকাঙ্খায়। উল্লেখ্য, এ সম্মেলনে যুক্তরাষ্ট্র থেকে ডেলিগেট হিসাবে অংশগ্রহণ করবেন যুক্তরাষ্ট্র প্রবাসী কবি, ছড়াকার ও লেখক মো: মিজানুর রহমান।
প্যানারমা ইন্টারন্যাশনাল লিটারেচার ফেস্টিভাল-২০২৩ অংশগ্রহণ করবেন যুক্তরাষ্ট্র প্রবাসী কবি মো: মিজানুর রহমান