হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: সোমবার ৪ নভেম্বর ২০১৯ বিএনপি নেতা ও ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার মৃত্যুতে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার গভীর শোক প্রকাশ করেন। শোক প্রকাশ করেন জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার পক্ষে সভাপতি হাজী আবদুর রহমান, সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু, সাবেক সংসদ লিয়াকত আলী, সাবেক সংসদ মাহামুদুল্লা, জাপার উপদেষ্টা সৈয়দ শওকত আলী, গিয়াস মজুমদার, ইসমাঈল খান আনসারী, সাহাবুদ্দিন বাচ্চু, ডাঃ আবদুল মতিন, জাপার সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, সহ সভাপতি এডভোকেট হারিস উদ্দিন আহমেদ, ডাঃ সেলিম আহমেদ, রফিক উদ্দিন, জাপার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবদুল করিম, মোঃ লুৎফুর রহমান, আসেন বারী টুটুল, জাপার সাংগঠনিক সম্পাদক ওসমান চৌধুরী, মোঃ মুহসিন মোস্তফা, প্রচার সম্পাদক শাহাজাহান সাজু, ফেরদৌস ওয়াহিদ, মহিলা সম্পাদিকা জেসমিন আকতার চৌধুরী, যুব বিষয়ক সম্পাদক শফিউল আলম, কোষাধ্যক্ষ জি.এম. ইলিয়াছ, দপ্তর সম্পাদক আকতার কবির, নিউইয়র্ক সিটি ষ্ট্রেট কমিটির সভাপতি শুভংঙ্কর গাঙ্গুলী, নিউইয়র্ক সিটি কমিটির সভাপতি এডভোকেট মোঃ হানিফ ও সাধারণ সম্পাদক ফিরোজ হাসান মিলন, মহিলা পার্টির সভাপতি ডাঃ নার্গিস রহমান ও সাধারণ সম্পাদক পারুল প্রমুখ।
এক শোক বার্তায় প্রয়াত সাবেক মন্ত্রী ও মেয়দ সাদেক হোসেন খোকার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জানান, জাতি আজ একজন বীর মুক্তিযোদ্ধা হারিয়েছেন। জনাব সাদেক হোসেন খোকা সাহেব বাংলার, আমার নাম, আমি বাঙালী উপহার দিয়েছিলেন। জাতি হিসেবে যত দিন বাংলাদেশ থাকবে সাদেক হোসেন খোকার নাম চিরদিন বুকে ধারণ করে রাখিবে।
সাদেক হোসেন খোকার মৃত্যুতে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা’র গভীর শোক প্রকাশ