ওয়াসীম আকরাম, বৈরুত, লেবানন প্রতিনিধি: দেলোয়ারা বেগম, স্বামী আবেদীন ভূ্ঁইয়া, মাতা নূরজাহান বেগম গ্রাম বালিয়া পাড়া, নারায়ণগঞ্জ জেলাবাসী লেবাননে মৃত্যু হয়েছে। লেবাননে আলজিয়া নামক স্থানে ৫ নভেম্বর মঙ্গলবার স্থানীয় সময় ভোর ৫টায় তার মৃত্যু হয়।
জানা যায়, দেলোয়ারা বেগম প্রায় ৭ বছর পূর্বে গৃহকর্মীর ভিসায় লেবাননে আসেন।প্রতিদিনের মতো কাজ থেকে বাসায় ফিরে শারীরিকভাবে অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে মুমূর্ষ্ অবস্থায় পরে হাসপাতালে নিলে চিকিৎসা অবস্থায় তার মৃত্যু হয়। কর্তব্যরত চিকিৎসকরা জানায়, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধের কারণে তার মৃত্যু হয়েছে। বর্তমানে তার মৃতদেহ আলজিয়া হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। এদিকে তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে। পরিবারের পক্ষ থেকে তার লাশ দ্রুত দেশে পাঠানোর জন্য দূতাবাসের প্রতি আকুল আবেদন জানানো হয়েছে।