প্রবাস মেলা ডেস্ক: সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গবেষক এস এম বিপাশ আনোয়ার এর জন্মদিন ছিলো গত ৪ অক্টোবর ২০২৪, সোমবার। ঐদিন হঠাৎ করেই বিপাশ আনোয়ার এর বন্ধু-বান্ধব-শুভাকাঙ্খীরা কেক কেটে জন্মদিন উদযাপন করেন। উক্ত জন্মদিন উদযাপন ও আড্ডায় উপস্থিত ছিলেন নাঈম আহমেদ যুগ্নু, নূরে আলম বুলবুল, ওমর খালিদ সবুজ, মামুন ইমতিয়াজ, বাংলাদেশ শিল্পকলা একাডেমির উপ-পরিচালক এস এম শামীম, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সাবেক সম্পাদক সাঈদ ইকবাল মাহমুদ টিটু, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপ-সচিব শাহীন আলম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় জহুরুল হক হলের প্রভোষ্ট অধ্যাপক ডক্টর ফারুক শাহ। স্বল্প পরিসরে হলেও অনুষ্ঠানটি ছিলো বেশ আনন্দমুখর।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গবেষক এস এম বিপাশ আনোয়ার এর জন্মদিন উদযাপন