আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধি: ইতালির মিলান প্রবাসী সংবাদকর্মী, বহির্বিশ্বে সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ জাগো বাংলাদেশ শিশুকিশোর ফেডারেশন এর পক্ষ থেকে সম্মাননা স্মারক পেলেন মিলান বাঙলা প্রেসক্লাব ইতালির প্রতিষ্ঠাতা সভাপতি প্রবাসী সাংবাদিক রিয়াজুল ইসলাম কাওছার। জাগো বাংলাদেশ শিশু কিশোর ফেডারেশন এর ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা এবং অনাড়ম্বর, জাঁকজমকপূর্ণ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান-২০১৯ এর মাধ্যমে প্রদান করা হয় এ সম্মাননা।
শনিবার ৩০ নভেম্বর ঢাকার সেগুনবাগিচার কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত আয়োজনে আরো সম্মাননা স্মারক প্রদান করা হয় চলচ্চিত্রের কয়েকজন স্বনামধন্য চিত্রনায়ক, চিত্রনায়িকা, মডেল তারকা, সাংবাদিক, কবি-সাহিত্যিক এবং বিশিষ্টজনদের। অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক তথ্য সচিব সৈয়দ মারগুব মোরশেদ এ সম্মাননা স্মারক হাতে তুলে দেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্বপ্নীল এর চেয়ারম্যান, (ব্যাংকার, বিশিষ্ট সমাজকর্মী ও সংগঠক) সাবেক ছাত্রনেতা মঞ্জুরুল আলম টিপু।
মিঙন বাঙলা প্রেসক্লাব সভাপতি রিয়াজুল ইসলাম কাওছার তার বক্তব্যে বলেন, সকল প্রবাসীদের পেনশন প্রদান করতে হবে, যাতে করে তারা প্রবীণ অবস্থায় অসহায় হয়ে না পারেন। এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানান তিনি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের চলচ্চিত্রের স্বনামধন্য চিত্রনায়ক চিত্রনায়িকা মডেল সাংবাদিক-কলামিস্ট বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলের সংবাদ উপস্থাপক বৃন্দ, সামাজিক, রাজনৈতিক,সাংস্কৃতিক ও সাহিত্যাঙ্গনের ব্যক্তিবর্গ সহ জাগো বাংলাদেশ শিশুকিশোর ফেডারেশনের নেতৃবৃন্দ। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নিত্য সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশ চলচ্চিত্র এবং টেলিভিশনের স্বনামধন্য নৃত্য ও সঙ্গীতশিল্পী বৃন্দ।