প্রবাস মেলা ডেস্ক: বরেণ্য নাট্যকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মামুনুর রশীদ এর সহধর্মিণী, বাংলা নাটকের নিঃশব্দ পথচারী, গওহর আরা মামুন আর নেই। মঙ্গলবার (১৭ সেপ্টম্বর) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতাল, ধানমন্ডিতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্র জানায়, মরহুমা গওহর আরা মামুন বেশ কিছুদিন ধরে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন ছিলেন।
মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকলের দোয়া চেয়েছে পরিবার।