মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে ১১ তম সৌদি ফুডেক্স ২০২৪। বিশ্বের ৩৩ টি দেশ এ মেলায় তাদের নিজস্ব তৈরি পণ্যের প্রায় দুই শতাধিক স্টলের মাধ্যমে তুলে ধরা হয়েছে। মেলায় নানান বয়সের দর্শনার্থীদের সমাগম হয়েছে। এক্সপোর্ট, ইমপোর্ট যারা করেন তারাও এই মেলায় অংশ নিয়েছেন। ঘুরে দেখছেন বিভিন্ন কোম্পানির পণ্য সামগ্রী।
সৌদি ফুডেক্স মেলায় অংশ নিয়েছে সৌদি আরব, জাপান, তুর্কি, চায়না, শ্রীলংকা, ভারত,পাকিস্তান, পোল্যান্ড, ইন্দোনেশিয়া, ফিলিপিন, মিশর, কাতার দুবাই, বাহারাইন সহ ৩৩ টি দেশের বহুজাতিক কোম্পানি। দুবছর আগে সৌদি ফুডেক্স মেলায় বাংলাদেশের পাঁচটি কোম্পানি অংশ নিলেও এবার কোন কোম্পানিকে এই মেলায় দেখা যায়নি।
সৌদি ফুডেক্স মেলা ঘুরে দেখেন জেদ্দা থেকে আগত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এর কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা। তিনি বলেন- এত বড় মেলায় বাংলাদেশী কোন প্রতিষ্ঠানে অংশ নেয়নি। অংশ না নেওয়ার কি কারণ তা জানিনা। তবে তিনি আশাবাদী আগামীতে বাংলাদেশী যে কোম্পানিগুলো রয়েছে তারা অবশ্যই তাদের পণ্য নিয়ে এমন আয়োজনে অংশ নিয়ে বাংলাদেশের ব্যবসায়িক প্রতিনিধিত্ব করবেন।
এ সময় উপস্থিত ছিলেন সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি রোটারিয়ান ও নাট্যকার মো: জাহাঙ্গীর আলম হৃদয়। বিভিন্ন দেশের নাগরিকরা মেলায় থাকা স্টোল গুলো ঘুরে দেখেন।
সৌদি ফুডেক্সের মেলায় অংশ নিয়েছে আল নাদিক, আরএম গ্রুপ, আরোয়া ফুড, তাবলে ফুড, আমল আল-হারাবি, কদু, সিলন, জাপানি হালাল সহ ৩৩টি দেশের বহুজাতিক কোম্পানি। অনেক কোম্পানি মেলায় আগত এক্সপোর্ট -ইমপোর্টারদের জন্য রয়েছে আকর্ষণীয় গাড়ি।
১৬ই সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর চার দিনব্যাপী এ মেলা চলবে। বিগত বছরগুলোতে সৌদি ফুডেক্স মেলার মধ্য দিয়ে বাংলাদেশ-ভারত পাকিস্তান সহ বেশ কয়টি কোম্পানি সৌদি আরবে ব্যবসায়িকভাবে লাভবান হয়েছেন রয়েছে তাদের নিজস্ব কোম্পানির শোরুম। জুস এন্ড বেভারেজ প্রোডাক্টগুলো বাজারজাত হচ্ছে অনেক বেশি।
তবে এ বছর বাংলাদেশি কোন প্রতিষ্ঠান সৌদি ফুডেক্সে অংশ নেয়নি। সৌদিতে বাংলাদেশী প্রাণ, বিডি, আরএফএল, বেঙ্গল গ্রুপ সহ বহুজাতিক কোম্পানি ইতিমধ্যে সৌদিতে পণ্য সামগ্রী সেল করছেন। তবুও এ বছর বাংলাদেশি কোন কোম্পানি স্টল চোখে পড়েনি।