আনোয়ার হোসেন মামুন, সন্দ্বীপ থেকে: ঘূর্ণিঝড় বুলবুলের সম্ভাব্য ক্ষতি মোকাবেলায় ও ক্ষয় ক্ষতি কমিয়ে আনতে চট্টগ্রাম জেলার উপকূলীয় এলাকা সন্দ্বীপ উপজেলায় স্বেচ্ছাসেবকদের উদ্যোগে সচেতনতা বৃদ্ধি করতে প্রচারণা শুরু করেছে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপি)। শনিবার সকাল থেকে সন্দ্বীপ হরিশপুর ইউনিট সিপিপির স্বেচ্ছাসেবক সহ সকল ইউনিট একযোগে প্রচার প্রচারনা শুরু করেন। পুরুষের পাশাপাশি নারী স্বেচ্ছাসেবকরা বাড়ি বাড়ি গিয়ে সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে।
রাস্তা, বেড়িবাঁধে মানুষকে সচেতন করছে। এ সময় কৃষকের ধান জমি থেকে নিরাপদ জায়গায় পৌঁছে দেন সিপিপির স্বেচ্ছাসেবকরা।
এসময় আরও উপস্থিত ছিলেন সন্দ্বীপ হরিশপুর ইউনিয়ন টিমলিডার মোঃ দুলাল, ইউনিট টিম লিডার আরিফুল ইসলাম, কামরুল হাসান, রুহি দাস, হুমায়ুন কবির সহ আরও অনেকে।
আরিফুল ইসলাম বলেন, আমরা সকাল থেকে ঘূর্ণিঝড় বুলবুলের সম্ভাব্য ক্ষতি মোকাবেলায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী সিপিপির পক্ষ থেকে সন্দ্বীপ হরিশপুর ইউনিয়নে সচেতনতা বৃদ্ধিতে কাজ করছি, এলাকার অনেক কৃষকের ধান জমিতে পড়ে আছে দেখে স্বেচ্ছাসেবকরা এগিয়ে আসেন, কৃষকের ধান জমি থেকে নিরাপদ জায়গায় পৌঁছে দিতে আমরা সবাই মিলে সহযোগিতা করি।