মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: রিয়াদ বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর রেজা রাব্বি বুরাইদা আল ফাহাদ বলদিয়া কোম্পানি শ্রমিক আবাসন পরিদর্শন করেছেন। ২৭ আগস্ট ২০২২ আল কাসীম বুরাইদা অঞ্চলে কনসুলার সেবা প্রদান আল ফাহাদ বলদিয়া কোম্পানির একটি শ্রমিক আবাসন পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে শ্রম কল্যাণ উইং এর কাউন্সিলর (শ্রম) উপস্থিত ছিলেন।
তিনি প্রবাসী বাংলাদেশিদের উদ্দ্যেশ্যে বলেন দেশের ভাবমূর্তি ঠিক রেখে এবং সৌদি আরব সরকারের সকল আইন কানুন মেনেই সন্মানের সাথে কাজ করার অনুরোধ জানান। বাংলাদেশের বদনাম হয় এমন কোন ধরনের কাজ করা করা যাবেনা। কোম্পানির ১৫০ জন কর্মীদের সাথে সাক্ষাত ও তাদের বিভিন্ন সমস্যার সমাধানের বিষয়ে আলোচনা করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন আইন সহকারী আব্দুল্লাহ, বুরাইদা ইসলামিক সেন্টারের দায়ী ও অনুবাদক মাহমুদুল হাসান।