কামাল পারভেজ অভি,মক্কা, সৌদিআরব প্রতিনিধি: সৌদি আরবে ২২ এপ্রিল, ২০২০ বুধবার আকাশে কোথাও রমজান মাসের চাঁদ দেখা যায়নি। তাই শাবান মাস ৩০ দিন পূর্ণ হবে আজ ২৩ এপ্রিল, ২০২০ বৃহস্পতিবার। সে হিসেবে আগামীকাল ২৪ এপ্রিল, ২০২০ শুক্রবার থেকে দেশটিতে পবিত্র রমজান মাস শুরু হবে। আজ বৃহস্পতিবার দিবাগত রাত থেকে তারাবির নামাজ এবং শেষ রাতে সেহেরি খেতে হবে। স্থানীয়ভাবে চাঁদ দেখার ভিন্নতা হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন দিনে রোজা শুরু হয়। ভৌগলিক অবস্থার কারণে মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে রোজা বা ঈদ অনুষ্ঠিত হয়। তবে সৌদি আরবে সঙ্গে মিল রেখে বাংলাদেশের অনেক স্থানে রোজা পালন ও ঈদ উদযাপন করা হয়। বাংলাদেশে কবে থেকে রোজা শুরু হবে সেটা জানার জন্য ২৪ এপ্রিল, ২০২০ শুক্রবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে।রোজা ইসলামের অন্যতম স্তম্ভ। সিয়াম মুসলমানদের প্রশিক্ষণের মাস। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মুসলিম বিশ্বে পালিত হয় পবিত্র রমজান মাস।এবার করোনা পরিস্থিতির কারণে সৌদি আরবের সব মসজিদে তারাবির নামাজ স্থগিত করা হয়েছে। শুধুমাত্র প্রধান দুই মসজিদ, মক্কা ও মদিনায় সীমিত মুসল্লিদের অংশগ্রহণে ১০ রাকাত তারাবির নামাজ অনুষ্ঠিত হবে।
শুক্রবার সৌদিআরবে রোজা শুরু