প্রবাস মেলা ডেস্ক: বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ জামিল আহমেদ।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ শিল্পকলা একাডেমি আইন, ১৯৮৯ এর ধারা-৯(২) অনুযায়ী জনাব সৈয়দ জামিল আহমেদ-কে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ০২ (দুই) বছর মেয়াদে বাংলাদেশ শিল্পকলা একাডেমি-এর মহাপরিচালক পদে নিয়োগ প্রদান করা হলো।
ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের সপ্তাহখানেক পর শিল্পকলার মহাপরিচালকের পদ থেকে পদত্যাগ করেন লিয়াকত আলী লাকী। তিনি ২০১১ সালের ৭ এপ্রিল থেকে এই পদে ছিলেন। সবশেষ ২০২৩ সালের ২৯ মার্চ সপ্তমবারের মত তার মেয়াদ বাড়ানো হয়। এত দীর্ঘ সময় এই দায়িত্বে থাকার নজির আর কারো নেই।