প্রবাস মেলা ডেস্ক: ১৪ সেপ্টেম্বর শনিবার চাঁদপুর শাহরাস্তি মেহের ডিগ্রি কলেজের ৪তলা একাডেমিক নতুন ভবনের উদ্বোধন করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধের ১ নং সেক্টর কমান্ডার স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি। পরে তিনি মেহের ডিগ্রি কলেজ আয়োজিত আলোচনা সভায় বর্তমান সরকারের জনকল্যাণমুখী উন্নয়ন নিয়ে বক্তব্য রাখেন।
মেহের ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন পাটওয়ারীর সভাপতিত্বে শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টুর সঞ্চালনায় কলেজের উন্নয়ন ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন মেহের ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফরিদ উল্লা চৌধুরী, পৌর মেয়র আলহাজ্ব মোঃ আবদুল লতিফ, থানা অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম এলএলবি, উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ এমএ আউয়াল মজুমদার, ইঞ্জিনিয়ার মকবুল হোসেন সহ স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মি, শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
শেষে সাংবাদিক ও নাট্যকার মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় এর রচনা ও নির্দেশনায় শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠী বাল্যবিবাহ, যৌতুক প্রথা বন্ধ নিয়ে আলোর পথে নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।