মহিউল করিম আশিক, দুবাই, ইউএই প্রতিনিধি: স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শারজাহ্ আওয়ামীলীগের উদ্যোগে ২৪ শে আগস্ট শনিবার সংযুক্ত আরব আমিরাত শারজাহ্ সাহারা আল রুলা হোটেলে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শারজাহ্ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রুহেলের পরিচালনায় ও সভাপতি আব্দুল আওয়ালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাত বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি জনাব লায়ন নজরুল ইসলাম তালুকদার।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত সাবেক সফল ছাত্রনেতা ও ফেঞ্জুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুল আওয়াল কয়েছ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হাজী শফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি বঙ্গবন্ধু ফাউন্ডেশন সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটি ও সাবেক সভাপতি দুবাই আওয়ামীলীগ, আবুল কাশেম, সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু পরিষদ, দুবাই, লোকমান হুসেন আনু, সভাপতি আল আইন আওয়ামীলীগ, শাহাজান মিয়াজী, সভাপতি, বঙ্গবন্ধু পরিষদ শারজাহ কেন্দ্রীয় কমিটি, শেখ রাজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক, হবিগন্জ জেলা আওয়ামী স্বেচ্ছা সেবকলীগ, ইকবাল আহমেদ সাধারণ সম্পাদক, আবির আওয়ামীলীগ, জহির উদ্দিন, সভাপতি আজমান আওয়ামীলীগ, আব্দুল মতিন, সভাপতি কুলাউড়া সমিতি সংযুক্ত আরব আমিরাত, সহ সভাপতি শারজাহ আওয়ামীলীগ, বচন মিয়া তালুকদার, প্রধান উপদেষ্টা, শারজাহ আওয়ামীলীগ, কাছন আলী উপদেষ্টা, শারজাহ আওয়ামীলীগ, হাজী আব্দুল মতিন, উপদেষ্টা শারজাহ আওয়ামীলীগ, শাহীন আহমেদ, সহ সভাপতি শারজাহ আওয়ামীলীগ, বদরুল ইসলাম, উপদেষ্টা শারজাহ আওয়ামীলীগ।
প্রথমে পবিত্র কোরআনে পাক থেকে তেলায়ত করেন হাফিজ মোহাম্মদ উমর ফারুক। বক্তারা জাতির পিতা ও পরিবারের যারা শহীদ হয়েছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও আত্নার মাগফেরাত কামনা করেন। আগত অথিতিরা তাদের বক্তব্যে বলেন, আগস্ট মাস বাংলাদেশ আওয়ামী লীগের বেদনাদায়ক মাস এইমাসে সকল নেতা কর্মী কে শপথ নিতে হবে শোককে শক্তিতে পরিণত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে।