শিবব্রত গুহ, কোলকাতা, ভারত থেকে: বাংলা সিনেমাতে অনেক সুপারস্টার এসেছে। তাঁদের মধ্যে একজন হলেন শাকিব খান। বাংলা সিনেমার অন্যতম গ্ল্যামারাস নায়ক হলেন তিনি। যাঁর সিনেমা দেখতে পছন্দ করে আধুনিক প্রজন্ম।
তাঁর ফ্যান ফলোয়ারের সংখ্যা প্রচুর। তার মধ্যে মহিলা ফ্যানও আছে অনেক। শাকিব খানকে স্টাইল আইকনও বলা যেতে পারে। তাঁর গুণের নেই শেষ। তিনি একাধারে অভিনেতা, অন্যদিকে প্রযোজক, গায়ক, চলচ্চিত্র সংগঠক।
তাঁর অনেক নাম। কেউ তাঁকে ডাকে সুপারস্টার বলে, কেউ বলে ঢালিউড কিং। তিনি অনেক সিনেমাতে অভিনয় করেছেন। তাদের মধ্যে শিকারি, নবাব, সত্তা, চালবাজ, প্রিয়া আমার প্রিয়া, ডন নাম্বার ওয়ান, প্রভৃতি উল্লেখযোগ্য।
তিনি প্রচুর পুরস্কার পেয়েছেন। তার মধ্যে আছে চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আটটি মেরিল প্রথম আলো পুরস্কার, তিনটি বাচসাস পুরস্কার ইত্যাদি। তাঁর জনপ্রিয়তা বাংলাদেশের সীমানা ছাড়িয়ে ভারতের টলিউড ও বলিউডে গিয়ে পৌঁছেছে। যাঁর জনপ্রিয়তা ক্রমশ বেড়েই চলেছে, তিনি হলেন আমাদের সবার প্রিয় শাকিব খান।