কে এম আবু তাহের চৌধুরী, লন্ডন, যুক্তরাজ্য:
ঘরের জেলে বন্দী জীবন
করোনা ভীতি সারাক্ষণ,
লক ডাউনের সরকারী আইনে
বাইরে যেতে আছে বারণ।
টিভি দেখে কাটছে সময়
সাথে আছে ফেইসবুক,
হোয়াটস আপে স্ক্রলিং করে
ভিডিওতে রাখি চোখ।
একবার ইমেইল চেক করি
আবার দেখি মেসেঞ্জার,
বাংলাদেশে ফ্রি কথা বলি
ইমো করি ব্যবহার।
হোয়াটস আপে আছে ফ্রি কল
দুনিয়ায় সব জায়গায়,
গল্প গুজব করতে থাকি
যতবারই মন চায়।
খাবার বেলায় মজার খাবার
গিন্নী সাজান টেবিলে,
হরেক জাতের তরকারী ছাড়া
মন আমার নাহি গলে।
দরকার হলে বাজারে যাই
ভয়ে ভয়ে থাকি,
হাতের মাঝে গ্লোভস পরে
মুখে মাস্ক রাখি।
সোশাল ডিস্টেন্স মেনে চলি
করোনার ভয় মনে,
ঘরে এসে নামাজ পড়ি
আল্লাহ পাকের স্মরণে,
সকাল বেলা ফজর শেষে
তাসবিহ কোরআন পড়ি,
পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত
কভু নাহি ছাড়ি।
রাতের বেলা ডাইরী লিখি
সারা দিনের আমল,
মাঝে মাঝে বইয়ের ভেতর
ডুবে দিয়ে হই পাগল।
জ্ঞান সাগরে ভাসতে থাকি
বড়ই ভাল লাগে,
মনি মুক্তা সেচন করি
জমাই মনের বাগে।
মিটিং মিছিল আড্ডাবাজীর
বাইরে সুযোগ নাই,
অস্থির হয়ে কাঁদে মন
এখন কোথায় যাই?
জুমের মাঝে জমেছে মিটিং
কাটাই সকল ধকল,
ওয়াজ নছিহত দোয়া মাহফিল
হামেশা হয় সফল।
করোনায় কেউ মারা গেলে
পালিয়ে মোরা থাকি,
মৃত্যু ভয়ে যাইনা কাছে
প্রাণ বাঁচিয়ে রাখি।
ফেইসবুকেতে স্ট্যাটাস দেই
রিপোর্ট লিখি পত্রিকায়,
এভাবেই গৃহবন্দী জীবনের
দিনগুলো চলে যায়।