হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ১২ নভেম্বর ২০০২, বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাব মাওলানা আকরাম খাঁ হলে শহীদ নুর হোসেন দিবস উপলক্ষে বাংলাদেশ স্বাধীনতা পরিষদের উদ্যোগে আলোচনা সভা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ এমপি।

স্বাধীনতা পরিষদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসাইনের সভাপতিত্বে আলোচনা সভায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মান্নাফী, আওয়ামীলীগ নেতা এম এ করিম, এডভোকেট বলরাম পোদ্দার, শহীদ নুর হোসেনের বড় ভাই মোহাম্মদ আলী হোসেন, ভাসানী ন্যাপ সভাপতি এম এ ভাসানী, সাবেক ছাত্রলীগ নেতা মিরাজ হোসেন, রিয়াজ উদ্দিন রিয়াজ, মনির হোসেন, গনি সাগর, এফ এম শরিফুল ইসলাম শরীফ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, হাজী এস এম তৌহিদ, স্বাধীনতা পরিষদের সভাপতি জিন্নাত আলী খান জিন্নাহ, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন টয়েন, সাংবাদিক মানিক লাল ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।