হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ১০ নভেম্বর ২০২০, মঙ্গলবার শহীদ নুর হোসেন দিবস উপলক্ষে জনতার প্রত্যাশা’র উদ্যোগে জাতীয় প্রেসক্লাব তফাজ্জল হোসেন মানিক মিয়া হল রাউন্ড টেবিলে সকাল সাড়ে ১০টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সামাজিক সংগঠন জনতার প্রত্যাশা’র সভাপতি আওয়ামীলীগ নেতা এম এ করিমের সভাপতিত্বে আলোচনা সভায় বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা বিএমএ সভাপতি ডা. মোস্তাফা জালাল মহিউদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক পানি সম্পদ উপ মন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মান্নাফী, শহীদ নুর হোসেনের বড় ভাই মো: আলী হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ সংসদের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব সফিকুল বাহার মজুমদার টিপু, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মুর্শেদ কামাল, মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের ভাইস চেয়ারম্যান মো: আকরাম হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগের সাবেক আহ্বায়ক মিনহাজ উদ্দিন মিন্টু, সাবেক ছাত্রলীগ নেতা রিয়াজ উদ্দিন, এফ এম শরিফুল ইসলাম শরীফ, কুয়েত আওয়ামীলীগ সভাপতি সাদেক হোসেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, আমরা মুক্তিযোদ্ধা সন্তানের সভাপতি হুমায়ুন কবির, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা মো: আজগর আলী, সাংবাদিক মানিক লাল ঘোষ, ফরিদ উদ্দিন আহমেদ, বঙ্গবন্ধু দুঃস্থ কল্যাণ সংস্থার সভাপতি মাহবুব হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।