ওয়াসীম আকরাম, বৈরুত, লেবানন প্রতিনিধি: লেবাননের রোমি এলাকা থেকে সাধারণ প্রবাসীদের ৭৫ হাজার ডলার আত্মসাৎ করে পালিয়েছে আমিন মিয়া নামে লেবানন প্রবাসী এক বাংলাদেশী। তার দেশের বাড়ি বি-বাড়িয়া জেলার চিলিকুট গ্রামে। তার বাবার নাম সরল মিয়া।
আমিন মিয়া লেবাননের বিভাগীয় শহর রোমি এলাকায় ৮২ সদস্য বিশিষ্ট্য এক সমিতির ক্যাশিয়ার ছিল। গত ৫ সেপ্টেম্বর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছেনা। পরে স্থানীয়দের কাছে জানা যায় তিনি অবৈধ পথে সিরিয়া দিয়ে গ্রীসের উদ্দেশ্যে লেবানন থেকে পালিয়ে গেছে। বর্তমানে তিনি তুরষ্ক রয়েছে বলে জানা গেছে।
এদিকে আমিনকে খুঁজে না পেয়ে ভেঙ্গে পড়েছে উক্ত সমিতির অন্য সদস্যবৃন্দ। সদস্যদের কয়েকজন রয়েছে যাদের কারো ১২ হাজার আবার কারো ১৪ হাজার ডলার আমেরিকান ডলার পাওনা। সদস্যদের মনের বাসনা বা উদ্দেশ্য ছিল টাকা জমিয়ে দেশে একটা কিছু করবে। কিন্ত সেই স্বপ্ন তাদের ধুলোয় মিশে গেল প্রতারক আমিনের ধোকায়।
তারা আরো বলেন, ৮২ জন সদস্য মানে ৮২টি পরিবার, এই পরিবারগুলোকে আমিন নিঃস্ব করে ফেলে গেছে। আমিন অনেক বছর যাবত রোমি এলাকায় বিশ্বস্ততার সাথে বাংলাদেশী দোকান চালাত। ভালো মানুষের ভান করে তিনি প্রবাসীদের দৃষ্টিতে আসেন। এরপর ভালো মানুষের মুখোস পড়ে আমিন সকলের টাকা হাতিয়ে অবৈধ পথে গ্রীস পালায়ন করেছে। ৮২ জন সদস্য এখন সর্বশান্ত। তারা চান যেভাবেই হোক এই প্রতারকের শাস্তি হোক। এবং আর কোন এমন প্রতারক আমিন যেন জন্ম না নেয়।