রনি মোহাম্মদ, লিসবন, পর্তুগাল প্রতিনিধি: বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ছাত্রলীগ, পর্তুগাল শাখা।
রাজধানী লিসবনের বাঙ্গালী অধ্যুসিত মাতৃ মনিজের বেঙ্গল রেষ্টুরেন্টে পর্তুগাল ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান সোহাগ এর সভাপতিত্বে সধারণ সম্পাদক শাহীন দর্জির পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগাল ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি রনি হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শামিম আহম্মেদ, আইনজিবি বাংলাদেশ সুপ্রিম কোর্ট, সাগর আহম্মেদ সভাপতি বঙ্গবন্ধু ফাউন্ডেশন, লিটন আহম্মেদ সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু ফাউন্ডেশন পর্তুগাল শাখা ও এ. মেহেদী অনু, পর্তুগাল যুবলীগ।

সভায় COVID -19 এর জন্য সামাজিক নিরাপত্তার বিষয়টি বিশেষ গুরুত্ব দেয়া হয় এবং সভার শুরুতে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এবং ভার্চুয়াল মাধ্যমে সংযুক্ত হয়ে বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী মোহাম্মদ ফারুখ খান এমপি।
এই সময় ফারুখ খান (এম.পি) বলেন, ছাত্রলীগের জন্মলগ্ন থেকে দেশের নানা ক্রান্তিলগ্নে অপরিসীম ভূমিকা পালনের কথা উল্লেখ করে সততা ও নিষ্ঠার সাথে দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করতে হবে। এছাড়াও ভিডিও কলে যুক্ত হয়েছন শিপলু আহমেদ প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং সদ্য সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ পর্তুগাল শাখা।

সভায় আরো বক্তব্য রাখেন পর্তুগাল ছাত্রলীগের বিল্লাল হোসেন, দ্বীন ইসলাম রাজন, পাপলু আহম্মেদ, রাশেদ আহম্মেদ, মোহাম্মদ অরন্য, সাদ্দাম হোসেন, অদুদ ভুইয়া, আরিফ হোসেন রিগান, বাঁধন, আনোয়ার হোসেন ভুইয়া প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন পর্তুগাল যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ সহ বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বিভিন্ন নেতাকর্মী।